Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মেহেরপুরে হরিরামপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

 মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর বিল থেকে বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বাবু মেহেরপুরের হোটেল বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাবু ভারত সীমান্ত এলাকার দিকে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।